সতের৭ব্লগ

ফেব্রুয়ারি 1, 2010

“লেখালেখির প্রাণ যোগাক বাংলা ব্লগ”

যার অধীনে আছে: বাংলা ব্লগ,বাংলাদেশ — অরণ্য আনাম @ 8:21 পুর্বাহ্ন
Tags: , , ,

। সাবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।

স্বাধীন ভাবে লেখালেখি করার জন্য ব্লগ একটি উন্মুক্ত
স্থান। ব্লগিং এর বর্তমান উৎকর্ষতার কারণে ব্লগকে এখন একটি অন্যতম মিডিয়া
হিসেবে গণ্য করা যায় ।

১.

বাংলা আমাদের মাতৃভাষা। আর এই ভাষা চর্চা ও বাংলা ভাষাকে আরো বেশি
সমৃদ্ধ করার ক্ষেত্রে ব্লগ সাইট গুলো অন্যতম মাধ্যম। বাংলা ব্লগিং এর
ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। প্রায় ৫-৬ বছর ধরে ইন্টারনেটে বাংলায় ব্লগিংয়ের চলন।
বাংলায় ব্লগিং এখন সবার হাতের নাগালে এবং বাংলায় লেখালেখির উপায়
এখন আরো সহজতর। সামান্য চেষ্টায় যে কোন কেউ ইন্টারনেটে বাংলা লিখতে
পারেন। বাংলা ব্লগ এখন বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের অন্যতম মিলন কেন্দ্র
এবং স্বাধীন মতামত প্রদানের উন্মুক্ত স্থান।

বাংলা ব্লগ কে ঘিরে সবারই রয়েছে নানা রকম আশা আকাঙ্খা। আর সেই
আশা আকাঙ্খাগুলোতে একটি বিশেষ দিনে আরো বেশি আলোড়িত করে, আরো বেশি
উৎকর্ষমান সৃষ্টি করে এর প্রভাব ও প্রকাশকে জানান দেয়া দরকার। এর সাথে সব
বাংলা কমিউনিটি ব্লগ গুলোর মধ্যকার সমন্বয় সাধনের একটি বন্ধুত্বপূর্ণ
উপায়ও প্রয়োজন। আর সেই লক্ষ্যে “বাংলা ব্লগ দিবস” সাইটের মাধ্যমে সর্বজনীন
ব্লগারদের মতামত ও ভোটের মাধ্যমে প্রতি বছর ১ লা ফেব্রুয়ারি তথা ভাষা
মাসের প্রথম দিন “বাংলা ব্লগ দিবস” উদযাপনের এক যুগান্তকারী সিদ্ধান্ত
সর্বজনীনভাবে গৃহিত হয়েছে।

>
ফলে এটা প্রমাণ হয় যে, বাংলা ব্লগের সকল
অধিকার সাধারণ ব্লগারদের, কারোর একার সিদ্ধান্ত এখানে অকার্যকর।
>

২.

বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে করণীয় হিসেবে ব্লগারদের কাছ থেকে যে সব
সাধারণ প্রস্তাবনা এসেছে সেগুলো হচ্ছে:

· ১লা ফেব্রুয়ারি “বাংলা ব্লগ দিবস” উপলক্ষ্যে বাংলা কমিউনিটি ব্লগ
সাইট গুলোর পক্ষ নিজ নিজ উদ্যোগে বিশেষ পোস্ট প্রদান করা ।

· ব্লগারদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ অন্য মাত্রায় নিয়ে যেতে
ব্লগার আড্ডার আয়োজনা করা ।

· বাংলা ব্লগিং এর প্রচার ও প্রসারের জন্য আরো কি কি কাজ করা যেতে
পারে সে বিষয়ে আলোচনা ।

· সকল বাংলা কমিউনিটি ব্লগ ও ব্যক্তিগত ব্লগের সমন্বয়ে গড়ে ওঠা
বাংলা ব্লগিং কমিউনিটিকে কিভাবে আরো সংঘবদ্ধ করা যায় সে বিষয়ে আলোচনা ।

উক্ত প্রস্তাবনার সাথে আপনার সুচিন্তিত মতামত একান্ত কাম্য।

৩.
বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কমিউনিটি ব্লগ ও ব্যক্তিগত ব্লগসাইটের
ব্লগাররা আগামী ১লা ফেব্রুয়ারি, ২০১০ একুশে বইমেলায় “লিটল ম্যাগ চত্বর” তথা এখনকার “লেখক-পাঠক” চত্বর”-এ সন্ধ্যা ৬টায় মিলিত হতে যাচ্ছেন । সেখানে আপনার অংশগ্রহণ কাম্য । আপনি নিজে আসুন ।
ব্লগিংয়ে আগ্রহী আপনার বন্ধুদেরও আসতে উৎসাহিত করুন ।

১লা ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস সফল হোক।
“লেখালেখির প্রাণ যোগাক বাংলা ব্লগ”
ধন্যবাদান্তে

“বাংলাব্লগডে.কম”

সূত্র: বাংলাব্লগডে.কম

Leave a Comment »

কোন মন্তব্য নেই এখনও

এই পোস্টের মন্তব্য সমূহের feed RSS TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.